অ্যাডিলেড টেস্ট
দ্বিতীয় দিনেও ইংল্যান্ডের আধিপত্য
অ্যাডিলেড টেস্টের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়াকে হতাশায় ডুবিয়েছে ইংল্যান্ড
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২৪৫ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে মাত্র দুই উইকেট হারিয়ে ৩১৭ রান করেছে ইংল্যান্ড
ব্রিসবেন টেস্টে অপরাজিত ২৩৫ রানের পর এবার আরও একটি ডাবল সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন অ্যালিস্টার কুক
দিন শেষে তিনি অপরাজিত আছেন ১৩৬ রানে
দিনের শুরুটা অবশ্য ভালোভাবেই করেছিল অস্ট্রেলিয়া
প্রথম ওভারেই ইংলিশ অধিনায়ক অ্যান্ডি স্ট্রাউসকে বোল্ড করে সাজঘরে পাঠিয়েছিলেন ডগ বলিঞ্জার
কিন্তু এরপর একটা উইকেটের জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে অসিদের
শেষ পর্যন্ত দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়াকে আরাধ্য উইকেটটি এনে দেন রায়ান হ্যারিস
৭৮ রান করে ফিরে যান জনাথন ট্রট
কিন্তু এর আগে দ্বিতীয় উইকেট জুটিতে ১৭৩ রানের পার্টনারশিপ গড়ে ইংল্যান্ডকে একটা শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়েছেন ট্রট আর কুক
দিনের বাকি সময়টা আবারও হতাশ হতে হয়েছে পন্টিং বাহিনীকে
তৃতীয় উইকেট জুটিতে ১৪১ রান যোগ করে দিনটা নির্বিঘ্নেই পার করে দিয়েছেন কুক আর কেভিন পিটারসেন
৮৫ রান নিয়ে অপরাজিত আছেন পিটারসেন
আগামীকাল আর ১৫ রান যোগ করতে পারলে প্রায় দেড় বছর পর সেঞ্চুরির দেখা পাবেন এই ডানহাতি ব্যাটসম্যান
—ক্রিকইনফো
চীনে নিরপেক্ষ ভেন্যু বানাতে চায় পাকিস্তান
২০০৯ সালে পাকিস্তান সফরের সময় শ্রীলঙ্কান ক্রিকেট দলের বাসে সন্ত্রাসী হামলার পর থেকেই ক্রিকেট অঙ্গনে একঘরে হয়ে আছে পাকিস্তান
এ মুহূর্তে কোনো ক্রিকেট-খেলুড়ে দেশই নিরাপত্তাহীনতার আশঙ্কায় পাকিস্তান সফরে যেতে চায় না
উদ্বাস্তুর মতো কখনো আরব আমিরাত কখনো ইংল্যান্ডে নিজেদের হোম সিরিজগুলো খেলতে হচ্ছে তাদের
এবার খুব তাড়াতাড়িই হয়তো পাকিস্তানকে দেখা যেতে পারে চীনের মাটিতে
ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচগুলো আয়োজনের জন্য চীনকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বিবেচনা করার সুপারিশ করে পিসিবির কাছে লিখিত প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ
এ বছরই এশিয়ান গেমসের মধ্য দিয়ে ক্রিকেট অঙ্গনে পা রেখেছে চীন
খুব দ্রুতই ক্রিকেটকে সেখানে জনপ্রিয় করে তোলার চিন্তাভাবনাও শুরু করেছেন চীনের ক্রিকেট-সংশ্লিষ্ট ব্যক্তিরা
এমনকি ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে ২০১২ সালের এশিয়া কাপ আয়োজনের জন্যও চিন্তা-ভাবনা করছে তারা
চীনকে নিজেদের নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করার পাশাপাশি চীনা ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার হাত বাড়ানোরও প্রস্তাব দিয়েছে পাকিস্তান
ক্রিকেটের জন্য নতুন অবকাঠামো স্টেডিয়াম ইত্যাদি নির্মাণের পাশাপাশি চীনা তরুণদের প্রশিক্ষণের জন্য সাবেক খেলোয়াড়দের একটা কোচিং দলও পাঠানোর প্রস্তাব দিয়েছেন জাভেদ মিয়াঁদাদ
গুয়াংজুতে এশিয়া কাপ আয়োজনে চীনের প্রস্তাবেও পাকিস্তান সমর্থন দেবে বলে ধারণা করা হচ্ছে
চীনের সঙ্গে দ্বিপক্ষীয় এ সম্পর্কে পাকিস্তান কতটা লাভবান হবে সেটা নিশ্চিতভাবে বলা না গেলেও খুব দ্রুতই চীন হয়তো ক্রিকেট অঙ্গনে সদর্পে নিজেদের উপস্থিতি ঘোষণা করতে পারবে
উৎসব আর অবিশ্বাস
রাশিয়া আর কাতারের মধ্যে অনেক দূরত্ব
দুই দেশের আবহাওয়াও পরশু ছিল একেবারেই বিপরীত
রাশিয়ার রাজধানী মস্কো মাইনাস ২৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কাঁপছিল আর ২৮ ডিগ্রি তাপমাত্রায় ঘামছিল কাতারের রাজধানী দোহা
তবে একটা জায়গায় এই দুটি দেশ এদিন মিলে গেল
পাওয়ার আনন্দে
রাশিয়া ও কাতারের এই আনন্দ বিশ্বকাপের আয়োজক হতে পারার গৌরবের
ইংল্যান্ডকে হারিয়ে ২০১৮ বিশ্বকাপ আয়োজনের সনদ পেয়েছে রাশিয়া
আর ২০২২ সালের বিশ্বকাপ আয়োজক হওয়ার নির্বাচনে কাতার হারিয়েছে ক্ষমতাধর যুক্তরাষ্ট্রকে
২০১৮ বিশ্বকাপ আয়োজনের যে চারটি প্রার্থিতা ছিল ভোট শুরুর আগ পর্যন্ত এর মধ্যে সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে ছিল ইংল্যান্ড
পর্যবেক্ষকেরা তো সপ্তাহ খানেক আগেও দেখছিল ইংল্যান্ডের নিরঙ্কুশ জয়
তবে হয়েছে ঠিক এর উল্টো
নিরঙ্কুশ পরাজয় মেনে নিয়ে ভোটাভুটির প্রাথমিক পর্ব থেকেই বিদায় হয়েছে ইংল্যান্ডের
হিসাব-নিকাশে অনেক পিছিয়ে থাকা রাশিয়া  সর্বোচ্চ ৯ ভোট পেয়ে ওঠে দ্বিতীয় রাউন্ডে
দ্বিতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ ছিল হল্যান্ড-বেলজিয়াম আর স্পেন-পর্তুগালের যৌথ প্রার্থিতা
তবে ১৩ ভোট পেয়ে শেষ হাসি হাসে রুশরা
স্পেন-পর্তুগাল পায় ৭ ভোট হল্যান্ড-বেলজিয়াম ২
২০২২ বিশ্বকাপ আয়োজক হওয়ার লড়াইটা হয়েছে হাড্ডাহাড্ডি
চার পর্ব পর্যন্ত হয়েছে ভোটাভুটি
প্রথম পর্বে অস্ট্রেলিয়া দ্বিতীয় পর্বে জাপান ও তৃতীয় পর্বে কোরিয়া বাদ পড়ে এখানে
কাতার ও যুক্তরাষ্ট্রকে নিয়ে শুরু হয় চতুর্থ পর্বের ভোট
১৪-৮ ভোটে কাতারের জয়ে বিশ্বকাপ প্রথম মধ্যপ্রাচ্যে যাওয়ার ঘোষণা দেয়
ভোট শেষে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার ফল ঘোষণা করেন
উৎসবে মেতে ওঠে মস্কো আর দোহা
ব্ল্যাটারের ঘোষণা আসার পরপরই সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন বলেন এই দেশে রাশিয়ায় যারা ফুটবলকে ভালোবাসে তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই
শুভেচ্ছা জানাই এর সঙ্গে যুক্ত সবাইকে
আমাদের জন্য দারুণ এক উৎসবের উপলক্ষ এটা
হুররে! জিতে গেছি—টুইটারে লিখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ
কিন্তু তিনি ঘোষণা দিলেই কি আর বাইরে নেমে সবার উৎসবে মেতে ওঠা সম্ভব ছিল! মস্কোতে যে তখন মাইনাস ২৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা
উৎসব চলল তাই ঘরে ঘরে
তবে তীব্র শীত উপেক্ষা করেও কিছু মানুষ রাস্তায় নেমেছে
এই আবহাওয়াই ছিল কাতারের প্রার্থিতার দুর্বলতম দিক
জুন-জুলাইয়ে কাতারের তাপমাত্রা ৫০ ডিগ্রিও ছাড়িয়ে যায়
কেউ কেউ আবার সেখানে মেয়েদের বঞ্চনার কথাও তুলেছিল
বিশ্বকাপের আয়োজনভার পাওয়ার পর কাতারের বিড প্রধান হামাদ আল থানি বলেছেন এসবের বিরুদ্ধে তাঁদের লড়াইয়ের কথা আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার ছিল
এগুলোর বিরুদ্ধে লড়াই করে শেষ পর্যন্ত আমাদের জয় হয়েছে
আমাদের ইতিহাসে অন্যরকম একটা বছরের জন্ম হলো সেটা ২০২২
আমাদের জন্য বড় এক উৎসবের উপলক্ষ এটা
কাতার ও রাশিয়ার জন্য যা উৎসবের যুক্তরাষ্ট্র আর ইংল্যান্ডের জন্য সেটাই শোকের! এমন পরাজয়ের পর বেকহাম শুধু বলেছেন আমাদের এর চেয়ে বেশি কিছু করা সম্ভব ছিল না
আর জয় রব ওঠার পরও হেরে যাওয়াটাকে ইংল্যান্ডের সাবেক কোচ গ্রাহাম টেলর দেখছেন এভাবে আমরা কী আশা করেছিলাম আমার মনে হয় ফিফাতে এমন অনেকে আছে যারা মুখে হ্যাঁ বলেছে আর পেছনে না! 
কাতারের কাছে হেরে যাওয়ার প্রতিক্রিয়া সংক্ষেপেই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা কাতারকে বিশ্বকাপ আয়োজন করতে দেওয়াটা ভুল সিদ্ধান্ত
ফ্রান্সের ফুটবল মহাতারকা জিনেদিন জিদান অবশ্য পড়ে গেছেন দোটানায় স্পেন বিশ্বকাপ পায়নি এটা আমাকে একটু হতাশ করেছে
তবে কাতারে বিশ্বকাপ যাচ্ছে দেখে আমি খুশিও
আরব বিশ্ব বিকশিত হচ্ছে
এএফপি
স্থানীয় নির্বাচন দলীয় করতে আইন
পৌর নির্বাচনে মহাজোট সমর্থিত প্রার্থী থাকবেন
স্থানীয় নির্বাচন দলগতভাবে করার জন্য নতুন আইন করবে সরকার
এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে বর্তমান সরকারের মেয়াদকালের মধ্যেই এ আইন হবে
তা ছাড়া আসন্ন পৌরসভা নির্বাচনে মহাজোট-সমর্থিত প্রার্থী দেওয়া হবে
গতকাল শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেন
এর আগে বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি বৈঠক হয়
তিন ঘণ্টাব্যাপী বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের তহবিল সরানোর অভিযোগ নিয়ে আলোচনা হয়
এ ছাড়া বিজয় দিবস ও শহীদ দিবসের কর্মসূচি প্রণয়ন করা হয়েছে
সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ স্থানীয় নির্বাচন দলগতভাবে করার প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন স্থানীয় নির্বাচন নির্দলীয়ভাবে হওয়ায় অতীতে সামরিক সরকারগুলো তাঁদের নির্বাচিত প্রতিনিধিদের ব্যবহার করে ক্ষমতা পাকাপোক্ত করেছে
এ সুযোগ বন্ধের জন্যই দলীয়ভাবে স্থানীয় নির্বাচন করতে আইন করা হবে
তা ছাড়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ভারতসহ পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোয় স্থানীয় নির্বাচন দলীয়ভাবেই হয়
দলগত স্থানীয় নির্বাচন হলে তৃণমূলে নতুন নেতৃত্ব তৈরি হবে
তিনি বলেন বর্তমান সরকারের মেয়াদেই দলগত স্থানীয় নির্বাচনের জন্য আইন হবে
এ ব্যাপারে সবার সঙ্গে আলোচনা হবে
আর বর্তমান আইনে নির্দলীয় বলে আসন্ন পৌরসভা নির্বাচনে মহাজোট সংশ্লিষ্ট প্রার্থীকে শুধু সমর্থন দেবে
এ প্রসঙ্গে তিনি বলেন আগামী দিনে মহাজোটকে আরও কার্যকর করা হবে
এরই মধ্যে জাতীয় পার্টি সিপিবি ও ১৪ দলের সঙ্গে আলোচনা হয়েছে
শিগগিরই প্রধানমন্ত্রী ১৪ দলের সঙ্গে বৈঠক করবেন
ইউনূসের বিরুদ্ধে অভিযোগ নিয়ে উদ্বেগ সৈয়দ আশরাফ বলেন মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দাতাদের দেওয়া ১০ কোটি ডলার অন্যত্র সরানোর অভিযোগ নিয়ে বৈঠকে আলোচনা হয়
আমরা এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছি
আসলে কী ঘটেছে আমরা জানি না
আশা করি বাংলাদেশ ব্যাংক বিষয়টি খতিয়ে দেখবে
নোবেল বিজয়ী ইউনূস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি এবং তাঁর সুনামের সঙ্গে বাংলাদেশের সুনাম জড়িত
তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন হলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয় এবং তা জাতির জন্য দুর্ভাগ্য
